২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবান গণস্বাস্থ্য কেন্দ্রের ৩০ জন শিক্ষিকার পদত্যাগ

বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলায় গণস্বাস্থ্য কেন্দ্র পরিচালিত বিভিন্ন স্কুলে কর্মরত ৩০ জন শিক্ষিকা নিরাপত্তার অভাবে পদত্যাগ করেছেন।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2006, 01:18 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

বান্দরবান প্রেসক্লাবে রোববার এক সংবাদ সম্মেলনে শিক্ষিকারা জানান, স্থানীয় আদিবাসী যুবকরা তাদেরকে অশ্লীল প্রস্তাব দিচ্ছে এবং তাতে সম্মত না হলে জোর করে ধরে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে।

শিক্ষিকা হিমু মারমা জানান, তার এক সহকর্মী প্রেমের প্রস্তাবে সম্মত না হওয়ায় তাকে ধরে নিয়ে গিয়ে এক যুবক সাত দিন আটকে রাখে এবং তার মতের বিরুদ্ধে জোর করে ওই যুবক তাকে বিয়ে করে।

থানচি ক্লাষ্টারের সুপারভাইজার মিস সাইং সাইং মারমা জানান, থানচি এলাকায় চারটি ক্লাষ্টারের অধীনে ৩৮টি গণ পাঠশালা রয়েছে। এসব পাঠশালায় সুপারভাইজার এবং প্যারা-মেডিক্সসহ ৬৪ জন নারী কর্মরত ছিলেন।

সংবাদ সম্মেলনে প্যারা-মেডিস্ক নিং নিং প্রু জানান, গত দুই বছরেরও বেশি সময় এ ধরনের অবস্থা বিরাজ করলেও কর্মরত নারীদের নিরাপত্তা বিধানে গণস্বাস্থ্য কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয়নি।