ভাষা আন্দোলনের ৫৪ বছরেও আদিবাসীদের ভাষা বিপন্ন
ভাষা আন্দোলনের ৫৪ বছর পরেও দেশে ৭৩ টি ক্ষুদ্র ভাষাভাষি আদিবাসী জনগোষ্ঠির নিজ মাতৃভাষায় শিক্ষা লাভের অধিকার প্রতিষ্ঠা হয়নি। এরমধ্যে বেশ কয়েকটি ভাষা এখন বিলুপ্তির পথে। বিপন্ন আরো ৫১ টি ভাষা।
আদিবাসী বিষয়ক তিনটি পত্রিকার প্রতিনিধিরা সোমবার এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুম’র সম্পাদক হিরন মিত্র চাকমা। এতে উপস্থিত ছিলেনম মাওরুম’র দীপায়ন খীসা ও সাপ্তাহিক অপরাজেয়’র খোমেনী ইহসান।
সংবাদ সম্মেলনে বলা হয়, পার্বত্য শান্তিচুক্তিতে আদিবাসী পাহাড়িদের জন্যে সরকারি উদ্যোগে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভের কথা বলো হয়েছে। কিন্তু চুক্তি স্বাক্ষরের আট বছর পরেও এ অধিকার প্রতিষ্ঠা পায়নি।
এতে সকল জাতিসত্তার ভাষার অধিকার সংবিধানে সংযোজন, সকল জাতিসত্তাকে মাতৃভাষায় শিক্ষা প্রদান, সরকারি পৃষ্ঠপোষকতায় সকল জাতিগোষ্ঠির নিজস্ব সংস্কৃতি রক্ষাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
