২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জে জলদস্যুদের হাতে ৪ জন অপহৃত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিচ্ছিন্ন দ্বীপ চরবালুয়া গ্রাম থেকে শনিবার গভীর রাতে দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে জলদস্যুরা চারজনকে অপহরণ করেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2006, 06:40 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

অপহৃতরা হলো জামু (২৭), বাবুল (২৫), আফসার (৩০) এবং আশরাফ (২০)।

গ্রামবাসী সূত্র জানায়, সন্দ্বীপের জলদস্যু কমান্ডার হারিছা ও তার বাহিনী দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে শনিবার গভীর রাতে তাদের অপহরণ করে।

স্থানীয় উড়িরচরের চেয়ারম্যান খায়রুল আলম ও চর বালুয়ার ইউপি সদস্য মাসুদ আলম বিডিনিউজকে বলেন, হারিছা বাহিনী স্থানীয় জনগণের কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করে আসছে।

কোম্পানীগঞ্জ থানার এসআই নূর হোসেন জানান, অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে।