ঢাবিতে শুরু হয়েছে দু দিনব্যাপী আইবিএ কেরিয়ার ফেয়ার
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) স্নাতক ও ভবিষ্যৎ স্নাতকদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে পরিচিত করে তোলার লক্ষ্যে রোবাবার থেকে দু দিনব্যাপী কেরিয়ার ফেয়ার শুরু হয়েছে।
আইবিএ কেরিয়ার ফেয়ার ২০০৬ এ মোট ১৮ টি ব্যবসা প্রতিষ্ঠান এবং আইবিএ’র ৭০০ শিক্ষার্থী অংশ নিচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফয়েজ রোববার সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি লতিফুর রহমান, আইবিএ’র পরিচালক অধ্যাপক ইফতেখারুল গনি চৌধুরী, আইবিএ’র ইন্টার্নশিপ অ্যান্ড প্লেসমেন্ট প্রোগ্রামের চেয়ারম্যান অধ্যাপক গোলাম মোহাম্মদ চৌধুরীসহ প্রায় ২০০ জন সংশ্লিষ্ট অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে লতিফুর রহমান মেলার মাধ্যমে বাণিজ্যিক উন্নয়ন কর্মসূচি সম্পর্কে অভিজ্ঞতার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সিজিপিএ অর্জনের জন্য আইবিএ’র শিক্ষার্থীদের পরামর্শ দেন।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে, বিএটিবি, ব্র্যাক, ইস্টার্ন ব্যাংক, একটেল, এসটিএস, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটিসেল, এসিআই, প্রাইম ব্যাংক, সিমেন্স, ঢাকা ব্যাংক, নোভারটিস, গ্রামীণফোন, বেক্সিমকো এবং মেরিকো।
