২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে নিখোঁজ ৪ জেলে ৬০ ঘণ্টা পর উদ্ধার

বঙ্গোপসাগারে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলেকে ৬০ ঘণ্টা পর রোববার সকালে ভাসমান অবস্থায় সোনারচর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2006, 04:40 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

মাঝি শেখ আব্দুর রহিম (৫৫) জানান, ১২ জেলেসহ তাদের ট্রলারটি তক্তা ফেটে বৃহস্পতিবার রাতে সাগরে ডুবে যায়। রহিমসহ আটজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়।

রোববার সকালে উদ্ধারকৃত জেলেরা হচ্ছে, নুরুল ইসলাম (৩০), বশির আহম্মেদ (৪০), ছোবহান (৩৫) ও কাদের (৫২)। জেলেরা ফিরে আসায় তাদের পরিবারে স্বস্তি ফিরে এসেছে।