২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বয়লার বিস্ফোরণে বালক নিহত

শেরপুরে শনিবার এক বয়লার বিস্ফোরণে মিজানুর রহমান (১২) নামে এক বালক নিহত এবং ছয় শিশুসহ চারজন আহত হয়েছে। শ্রীবরদী উপজেলার মথুরাদি এলাকার তারা রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2006, 07:48 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

আহতদের মধ্যে বয়লার মিস্ত্রী জামশেদ (২৮) ও সোলায়মানকে (৭) আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুফিয়া (২২) নামে এক শ্রমিক ও তার চার বছরের শিশুপুত্র আশরাফকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষ্যদর্শী ও পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ৯টার দিকে রাইস মিলটির ড্রাম-বয়লারে ধান সিদ্ধ করার সময় আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটে।