২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের সিবিএ নেতা প্রহৃত, কিশোরগঞ্জ, হবিগঞ্জ এবং ব্রাক্ষ্মণবাড়িয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের সিবিএ নেতাকে পিটিয়ে আহত করার প্রতিবাদে শ্রমিক কর্মচারীরা বৃহস্পতিবার তিন জেলা কিশোরগঞ্জ, হবিগঞ্জ এবং ব্রাক্ষ্মনবাড়িয়ার বিদ্যুৎ সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 09:00 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

সন্ধ্য সাড়ে ৬টা থেকে ওই তিন জেলা পুরো অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের সিবিএ সাধারণ সম্পাদক মো. এনামুল হককে স্থানীয় সন্ত্রাসীরা পিটিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে তাকে বিদ্যুৎ কেন্দ্রের পানি নিষ্কাশন চ্যানেল ফেলে দেয়। পরে লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করে, পরে ঢাকায় পাঠানো হয়।

এদিকে কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদর রহমান খান আহত সিবিএ নেতাকে হাসপাতালে দেখতে গেলে বিক্ষুব্ধ জনতা তাকে অবরুদ্ধ করে রাখে এবং পুরো কেন্দ্র ঘিরে ফেলে তিন জেলার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়।

সিবিএ কর্মকর্তা কর্মচারীরা হুমকি দিয়ে বলেন, হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত বিদ্যুৎ বিতরণনন্ধ থাকবে।

স্থানীয় সূত্র জানায়, বিদ্যুৎ কেন্দ্র কলোনির মধ্যে সন্ত্রাসীরা মেয়েদের উত্যক্ত করার সময় বাধা দিতে গেলে এনামুল এ হামলার শিকার হয়।