শেরপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করায় যাবজ্জীবন
শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বৃহস্পতিবার স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন এবং জরিমানা অনাদায়ে আরও এক বছরো কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ধানশাইল চকপাড়া গ্রামের জহরুল ইসলামের পুত্র রবিউল ইসলাম তার স্ত্রী শিরিনা খাতুনের কাছে দুই হাজার টাকার যৌতুক দাবি করে এবং তা না পেয়ে পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।
এ ঘটনায় শিরিনার বাবা একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ রবিউলকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করে।
দীর্ঘ শুনানি শেষে এবং ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর বিচারক এ রায় প্রদান করেন।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. এমডি জাহিদুল হক। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি আব্দুল খালেক।
