২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত ১, আহত ১০

পটুয়াখালি শহরের লঞ্চঘাটে বৃহস্পতিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক রিক্সাচালক নিহত ও ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পটুয়াখালি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 04:04 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

নিহত ব্যক্তির নাম মো. মানিক মিয়া (২৫)।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, লঞ্চঘাট এলাকায় ক্যারাম খেলাকে কেন্দ্র করে দু’দল শ্রমিকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে লাঠির আঘাতে ঘটনাস্থলেই মানিকের মৃত্যু হয়। উভয় পক্ষের ১০ জন শ্রমিক আহত হয়।

লঞ্চঘাট এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।