২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিরক্ষা সচিবের জয়পুরহাট মহিলা ক্যাডেট কলেজ পরিদর্শন

প্রতিরক্ষা সচিব এবং ক্যাডেট কলেজ কাউন্সিলের সভাপতি মেজবাহ উদ্দিন আহম্মদ মঙ্গলবার জয়পুরহাট মহিলা ক্যাডেট কলেজের নির্মাণ প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 03:40 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেনাসদরের ইঞ্জিনিয়ার- ইন -চীফ ব্রাঞ্চের পূর্ত পরিচালক কর্ণেল মো.আব্দুল কাদের সচিবকে নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

প্রতিরক্ষা সচিব নির্মাণ কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ২০০৬ এর শিক্ষা কার্যক্রম শুরু করার জন্যে নির্মাণ কাজ আরো ত্বরান্বিত করার নির্দেশ দেন। এ সময় তার সাথে অন্যান্যের মধ্যে স্থানীয় জেলা প্রশাসনের উর্ধ্বতন বেসামরিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফেনী ও জয়পুরহাট মহিলা ক্যাডেট কলেজ দু’টি ৭ম ও ৮ম শ্রেণীর ছাত্রীদের নিয়ে ২৫ মার্চ ২০০৬ থেকে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে।