২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দীপ চ্যানেলে সিমেন্টবাহী ট্রলারডুবি: ৬ জন নিখোঁজ

চট্টগ্রামের সন্দীপ চ্যানেলে বুধবার বিকেলে সিমেন্টবাহী একটি যন্ত্রচালিত ট্রলারডুবিতে কমপক্ষে ৬ ব্যাক্তির ডুবে গেছে বলে আশংকা করা হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 09:28 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

দূর্ঘটনা থেকে উদ্ধার পাওয়া এক ব্যক্তি জানান, বুধবার দুপুর তিনটার দিকে ১৩০০ বস্তা সিমেন্ট ও ৭ জন নাবিক নিয়ে এমবি দিলরুবা নামের ট্রলারটি সন্দীপ চ্যানেলে এসে পৌছালে তীব্র বাতাস ও স্রোতের তোড়ে তা নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

ট্রলারটির ৭ নাবিকের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পারলেও অজ্ঞাত পরিচয় অন্য ৬ নাবিকের ভাগ্যে কি ঘটেছে তা জানা সম্ভব হয়নি।

দূর্ঘটনার বিষয়টি সূত্র নিশ্চিত করলেও হতাহতের বিষয়ে নিশ্চিত কোন তথ্য দেয়নি।