২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুর ও ভোলা চর সীমানা নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ২০, নিখোঁজ ২

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় ও ভোলা জেলায় চর সীমানায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

সংঘর্ষের পর ইয়াসিন ও ফারুক ব্যাপারী নামে রামগতির দুই কৃষক নিখোঁজ রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রামগতি উপজেলার বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল তেলিরচরে মঙ্গলবার রাত ১১টার দিকে ভোলার তজুমুদ্দিনে জোরপূর্বক রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়।

আহত কনস্টেবল আব্দুল আলীমসহ কয়েকজনকে চিকিৎসার জন্যে তজুমুদ্দিনে নিয়ে যাওয়া হয়েছে।

আহতদের মধ্যে বিবি সায়মা, মাহফুজা বেগম ও ফারুকের অবস্থা গুরুতর।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।