২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা শেখায় ব্যস্ত পেট্রোবাংলা

গ্যাস সংকটের আশংকা, যথাসময়ে পাইপলাইন না হওয়াসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যখন ব্যস্ত দেশের জ্বালানি খাত, তখন পেট্রোবাংলার চেয়ারম্যান ব্যস্ত কর্মকর্তাদের বাংলা শেখানোর কাজে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 06:57 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

রাষ্ট্রায়ত্ত্ব বাংলাদেশ অয়েল, গ্যাস অ্যান্ড মিনারাল কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়া বুধবার ব্যস্ত সকাল কাটিয়েছেন সংস্থার সকল পরিচালক এবং সিনিয়র জেনারেল ম্যানেজারদের বাংলা শেখানোর মধ্য দিয়ে।

এদিন বাংলা শিক্ষার বিষয় ছিল ‘সংসদে প্রশ্নোত্তরের ভাষা কেমন হবে’। চেয়ারম্যান কথা বলেছেন চিঠিতে সাধু ও চলিত ভাষার মিশ্রণ-দোষ নিয়েও।

বিষয়টি পেট্রোবাংলায় বেশ রসের খোরাক যোগাচ্ছে। একজন হাসতে হাসতে বললেন, ‘চেয়ারম্যান স্যরের ব্যাকরণ শিক্ষা ক্লাস থেকে এলাম।’

মোশাররফ হোসেন ভূইয়া এক সময় বিসিএস প্রশিক্ষণ একাডেমিতে ভাষা শিক্ষার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।