ফরিদপুরে মাদক চোরাচালানের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড
ফরিদপুর জেলা ও দায়রা জজ মো. আজিজুল হক বুধবার মো. ইসরাফিল নামে এক ব্যক্তিকে মাদক চোরাচালানের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং নগদ তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১৭ এপ্রিল গোলাপ মণ্ডলের ছেলে মো. ইসরাফিলকে পুলিশ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মানোহরপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে। ফরিদপুর থেকে আসা ডিলাক্স পরিবহনের যাত্রী হিসেবে ইসরাফিল রাজবাড়ি সড়কে ফেনসিডিলের নয় কেজি তরল এবং কোডিনসহ পুলিশের হাতে ধরা পড়ে।
মাদক নিয়ন্ত্রণ আইনের ১৯(১)/৩ (খ) ধারায় তার বিরুদ্ধে ফরিদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
দীর্ঘ শুনানীর পর ইসরাফিলকে আদালত মাদক চোরাচালানের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে।
