২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাস শুরু হবার ১২০ দিন আগে যুক্তরাষ্ট্র স্টুডেন্ট ভিসা দেবে

মার্কিন সরকার বিদেশী ছাত্রদের জন্য তাদের ক্লাস শুরুর ১২০ দিন আগে স্টুডেন্ট ভিসা প্রদান করবে। এর আগে এই সময়সীমা ছিলো ৯০ দিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 01:26 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

নতুন এই নিয়মের আওতায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছে, প্রাথমিক প্রবেশ এফ-১ (একাডেমিক ছাত্র), এফ-২ (এফ-১ এর স্বামী স্ত্রী বা সন্তান), এবং এম-১ (কারিগরী প্রশিক্ষণ) ও এম-২ (এম-১ এর স্বামী স্ত্রী বা সন্তান) ভিসা ক্লাস শুরুর ১২০ দিন আগেই প্রদান করা হবে।

ঘোষণায় বলা হয়েছে, এই পরিবর্তন আমাদের প্রতিশ্রুতির বাস্তবায়ন। আমরা চাই সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে আমাদের নাগরিকদের এবং আমাদের অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে। এর মধ্যেও বাইরে থেকে যারা আমাদের দেশ ভ্রমণে বা লেখাপড়া বা ব্যবসায়িক কাজে আসতে চাইবে তাদের জন্য আমাদের দরজা খোলা থাকবে।

ঘোষণায় আরো বলা হয়েছে, তবে নতুন এই পরিবর্তন কেবল ছাত্রদের প্রাথমিক প্রবেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

অধ্যয়নরত ছাত্ররা নতুন এফ বা এম ভিসার জন্য যে কোন সময় আবেদন করতে পারবে যদি তাদের স্টুডেন্ট এবং এক্সচেঞ্জ ভিজিটর তথ্য(সেভিস) এর রেকর্ড বর্তমান থাকে। জে-১ (এক্সচেঞ্জ ভিজিটর) এবং জে-২ (জে-১ এর স্বামী স্ত্রী বা সন্তান) এর ভিসা জে-১ এর কর্মসূচীর আগে যে কোন সময় প্রদান করা হবে।