পাবনায় চরমপন্থীকে গুলি করে হত্যা
পাবনার ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টির এক সদস্য প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছে। পুলিশ বুধবার একথা জানায়।নিহতের নাম রকিবুল্লাহ।
পুলিশ জানায়, রকিবুল্লাহ চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় চরমপন্থীরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
