উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক জ্বালানি সংকট, ৪০ টাকা লিটার ডিজেল, কৃষিকাজ ক্ষতিগ্রস্ত
ব্যাপক বিদ্যুৎ ঘাটতি ও জ্বালানি সংকটের কারণে উত্তরবঙ্গের জেলাগুলোতে ৩৫ থেকে ৪০ টাকায় প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে। আর এর ফলে সেচব্যবস্থা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বোরো-ইরি ধান চাষাবাদে এর প্রভাব পড়ছে।
নজিরবিহীনভাবে সরকার জ্বালানি মূল্যের দু’ধরনের কাঠামো নির্ধারণ করে ১৫ দিনের জন্যে জ্বালানি তেলের মূল্য লিটার প্রতি এক টাকা বৃদ্ধি করতে উত্তরাঞ্চলের জেলাগুলোর পাম্প মালিকদের অনুমতি দিয়েছে। কিন্তু বাস্তবে লিটার প্রতি মূল্য বেড়েছে পাঁচ টাকা করে। প্রতি লিটার ডিজেল ৩১ টাকায় নয়, বিক্রি হচ্ছে ৩৫ টাকা দরে। কোথাও কোথাও প্রতি লিটার ৪০ টাকায় বিক্রি হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
উত্তরাঞ্চল থেকে পাঠানো খবরে জানা যায়, খুচরা বিক্রেতারা প্রতি লিটার ডিজেল ৪০ টাকায় বিক্রি করছেন। প্রত্যন্ত অঞ্চলে ডিজেলের মূল্য আরো বেশি। সেখানে প্রতি লিটার ডিজেল ৪৫ থেকে ৪৬ টাকায় বিক্রি হচ্ছে। সরকার লিটার প্রতি ডিজেলের মূল্য এক টাকা করে বৃদ্ধি করায় ডিজেলের মূল্য আরো বাড়বে এমন আশায় অনেক পাম্প মালিক ডিজেল বিক্রি বন্ধ করে দিয়েছে।
নাব্যতা সমস্যা থাকার কারণে বাঘাবাড়ি থেকে জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব না হওয়ায় সরকার শুধু উত্তরাঞ্চলের জেলাগুলোতে সোমবার জ্বালানি তেলের মূল্য বাড়ানোর অনুমতি দেয়। পাম্প মালিকদের অধিক পরিবহন খরচে ঢাকা ও খুলনা থেকে জ্বালানি তেল সরবরাহ করতে হওয়ায় জ্বালানির মূল্য বাড়ানো হয়েছে।
জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, পরিবহন সমস্যার বিষয়টি মাথায় রেখেই উত্তরাঞ্চলের জেলাগুলোতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। তবে বৃদ্ধির জন্যে নির্ধারিত মূল্যের চেয়ে কেউই বেশি টাকায় তেল বিক্রি করতে পারবে না বলে তিনি জানান।
কিন্তু মঙ্গলবার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় দেখা গেছে, ডিজেল, পেট্রোল ও অকটেন উত্তরাঞ্চলের জেলাগুলোতে সরবরাহ না করা হচ্ছে না, এমন অজুহাত দেখানো হচ্ছে। আর সরকারের এ ধরনের ঘোষণা জ্বালানি তেলের ওপর অধিক মূল্য আরোপের সুযোগ বাড়িয়ে দিয়েছে।
পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে জ্বালানি তেলের মূল্য লিটার প্রতি ৬৫ পয়সা থেকে এক টাকা বৃদ্ধি পাবে বলে বাংলাদেশ পেট্রোলিয়াম অয়েল ডিস্ট্রিবিউটরস মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়ার পরও অতিরিক্ত মূল্য আরোপ করা হচ্ছে।
অবশ্য সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে উত্তরাঞ্চলের জেলাগুলোতে জ্বালানি তেলের দাম এমনিতেই কিছু পয়সা বেশি থাকে। ৩০ টাকার পরিবর্তে ৩০ দশমিক ৩২ টাকা, পেট্রোল ৪২ টাকার স্থলে ৪২ দশমিক ৩৫ টাকা এবং অকটেন ৪৫ টাকার স্থলে প্রতি লিটার ৪৫ দশমিক ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার কয়েকটি প্রত্যন্ত অঞ্চলে খুচরা বিক্রেতাদের নির্ধারিত মূল্যের চেয়ে দুই থেকে তিন টাকা বেশি মূল্যে ৪৫ থেকে ৪৬ টাকায় প্রতি লিটার ডিজেল বিক্রি করতে দেখা গেছে।
অতিরিক্ত মূল্য আরোপের সমর্থনে একজন পাম্প মালিক বিডিনিউজকে জানান, চাঁপাইনবাবগঞ্জে চাহিদার তুলনায় সরবরাহ কম। পদ্মা থেকে সর্বশেষ ২৩ জানুয়ারি জ্বালানি তেল আনা হয়েছিল।
পেট্রোলিয়াম অয়েল ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক সাজ্জাদুল করিম কাবুল সাংবাদিকদের জানান, উত্তরাঞ্চলের জেলাগুলোতে জ্বালানি তেলের চাহিদা বর্তমানে ১৪ থেকে ১৫ হাজার টন হলেও সরবরাহ রয়েছে আট থেকে ১০ হাজার টন।
নদীর নাব্যতা সমস্যার কারণে বাঘাবাড়িতে জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এবং ডিপো থেকে আরো জ্বালানি সরবরাহ করা হওয়ায়, সরকার খুলনার দৌলতপুর ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ করার নির্দেশ দেয়। কিন্তু সরকারের সে নির্দেশ এখন পর্যন্ত দৌলতপুর পৌঁছায়নি বলে কাবুল জানান।
রাজশাহীর শুভ পেট্রোলিয়ামের একজন কর্তব্যরত কর্মকর্তা জানান, পাম্পে জ্বালানি তেলের মূল্য দেড় থেকে দুই টাকা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু বুধবার জ্বালানি তেলের কোনো সরবরাহের কথা না থাকায় মূল্য আরো বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
ব্যাপক বিদ্যুৎ ঘাটতি ও জ্বালানি তেলের সংকট সেচব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়া সত্তে¡ও রাজশাহী বিভাগের লক্ষ্যমাত্রার ৬৮,০০০ হেক্টর জমির ৭৩ শতাংশকে বোরো চাষের আওতায় আনা হয়েছে বলে কৃষি স¤প্রসারণ দপ্তরের কর্মকর্তারা দাবি করেছেন।
তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নাটোর জেলায় লক্ষ্যমাত্রার ৫০ শতাংশ জমিকে বোরো ধান চাষের আওতায় আনা সম্ভব হয়নি। অন্যান্য জেলাতেও একই চিত্র দেখা গেছে।
রংপুরে খুচরা বিক্রেতারা প্রতি লিটার ডিজেল ৪০ টাকায় বিক্রি করছেন। অথচ বগুড়ার পাম্পে তা বিক্রি হচ্ছে ৩৪ টাকায়। এক লরি ডিজেলের (৯,০০০ লিটার) দাম ১০,০০০ টাকা বেড়ে গিয়ে ২৬৭,৬৭০ টাকা থেকে উন্নীত হয়ে ২৭৭,৬৭০ টাকা হয়েছে।
সোমবার ডিজেলের মূল্য লিটার প্রতি এক টাকার বৃদ্ধির খবর ছড়িয়ে পড়ার পরপরই পাবনার অনেক পাম্প মালিক ডিজেল বিক্রি বন্ধ করে দিয়েছে। তাদের অনেকে ৩৪ টাকায় এক লিটার ডিজেল বিক্রি করার শুরু করলেও অনেক আরো মূল্য বৃদ্ধির আশায় রয়েছে।
