২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালবাসা জানাতে গিয়ে গণপিটুনি

বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন এক প্রেমিক। বুধবার রংপুর সরকারি বেগম রোকেয়া মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 07:53 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

প্রতক্ষ্যদর্শী কলেজের দারোয়ান জানান, ভোরে পীরগঞ্জ থেকে আসা যুবক সান্তনু তার প্রেমিকা রোকেয়া কলেজের বাংলা বিভাগের ছাত্রী লাবণ্যের সাথে দেখা করার জন্যে ফুল নিয়ে কলেজের প্রধান ফটকের সামনে ঘোরাঘুরি করতে থাকে।

এসময় ওই পথ দিয়ে প্রাতঃভ্রমণরত মাঝবয়েসী কয়েক ব্যক্তি সান্তনুকে ফুল নিয়ে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরির কারণ জিজ্ঞাসা করলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে তারা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়লে ওই প্রাতঃভ্রমণকারীরা তাকে প্রহার করতে থাকলে দারোয়ান তার প্রেমিকা লাবণ্যকে ডেকে আনে।

এরপর লাবন্য প্রাতঃভ্রমণকারীদের কাছে ক্ষমা চেয়ে সান্তনুকে সেখান থেকে উদ্ধার করে।