২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে স্কুল ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

সিরাজগঞ্জের কাজীপুরে রবিউল হাসান নান্নু (১৫) নামের স্কুল ছাত্রকে সোমবার রাতে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 06:38 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

পুলিশ ও এলাকাবাসী জানায়, কাজীপুর উপজেলার চালিতাভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র রবিউল হাসান নান্নুকে তার সহপাঠিরা সোমবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে ডেকে নেয় এবং শ্বাসরোধ করে হত্যা করে শিমুলপাইর গ্রামের একটি ধানক্ষেতের পাশে ফেলে রেখে চলে যায়। মঙ্গলবার সকালে এলাকাবাসী নান্নুর লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

প্রেমঘটিত ব্যাপারে এই হত্যাকান্ড ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে নান্নুর সহপাঠি সাবিনা ইয়াসমিন ও সোহরাব আলীকে গ্রেপ্তার করেছে।