বরিশালে শ্রমিক নেতাকে টুকরো টুকরো করে খুন, আংশিক অঙ্গ উদ্ধার
দুস্কৃতকারীরা সোমবার গভীর রাতে বরিশালের কাউনিয়া এলাকায় এক শ্রমিক নেতাকে কুপিয়ে টুকরো টুকরো করে হত্যা করেছে।
পুলিশ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে কাউনিয়া ব্রাঞ্চরোড পুলিশ ফাঁড়ির অদূরে দু’টি পুুকুর থেকে নিহতের বিছিন্ন হাত-পাসহ আট খণ্ড লাশ উদ্ধার করে।
স্থানীয় খান সন্স টেক্সটাইল মিলের শ্রমিক সর্দার ছিল নিহত আব্দুল আজিজ মাতুব্বর (৬০)।
স্থানীয় কেরানী বাড়ির পুকুরে পাশ্ববর্তী একটি বাসার গৃহপরিচারিকা মঙ্গলবার সকালে একটি বিচ্ছিন্ন হাত ভাসতে দেখে বিষয়টি এলাকাবাসীকে জানায়। পরে পুলিশে খবর দেওয়া হয়।
কোতয়ালি থানা পুলিশ ওই পুকুরে এবং পাশ্ববর্তী অপর একটি পুকুর থেকে নিহতের হাত- পাসহ শরীরের আটটি খণ্ডিত অঙ্গ উদ্ধার করে। তবে দুপুর ২ টা পর্যন্ত পুলিশ নিহতের মাথা ও মূল শরীর উদ্ধার করতে পারেনি।
পুলিশ হত্যকাণ্ডের কারণ উদ্ধার উদঘাটন এবং কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
