২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মনবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ কুল্লাপাথর সড়কে আড়াইবাড়ি মাদ্রাসার সামনে মঙ্গলবার সকালে ট্রাকটরের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত ও এক বৃদ্ধা আহত হয়েছে। নিহতের নাম আসিফ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 02:03 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

পুলিশ জানায়, শিশুটিকে বাঁচাতে গিয়ে তার নানী রাবেয়া খাতুন (৭০) গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ট্রাকটর চালক লোকমান হোসেনকে গ্রেপ্তার করেছে।