প্রয়াত সাংবাদিক শফিকুল আজিজ মুকুল স্মরণে শোকসভা শনিবার
বিশিষ্ট সাংবাদিক মুক্তিযোদ্ধা রাজনীতিক শফিকুল আজিজ স্মরণে শনিবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক নাগরিক শোকসভার আয়োজন করা হয়েছে।
শোকসভায় সর্বস্তরের বিশিষ্ট পেশাজীবী নাগরিকবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর বর্ণাঢ্য জীবনের ওপর আলোকপাত করবেন।
এর আগে রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে প্রয়াত শফিকুল আজিজ মুকুলের অনুরাগী সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে শামসুদ্দীন আহমেদ পেয়ারাকে আহবায়ক এবং এরশাদ মজুমদার ও শফিকুর রহমান যুগ্ম আহবায়ক করে গঠিত ৫১ সদস্যের শফিকুল আজিজ মুকুল নাগরিক শোকসভা কমিটি এ কর্মসূচী ঘোষণা করে।
