২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার জ্বালানি, ডিজেলের সংকট সৃষ্টি করছে দেশকে আমদানী নির্ভর করার জন্য: বাম গণতান্ত্রিক ফ্রন্ট

বাম গণতান্ত্রিক ফ্রন্টের নেতারা সোমবার বিএনপি-জামাত জোট সরকার দেশকে আমদানী নির্ভর করার জন্য কৃষি ক্ষেত্রে জ্বালানি, ডিজেলের ‘পরিকল্পিত সংকট’ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 09:14 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

রাজধানীর মুক্তাঙ্গণে আয়োজিত এক সমাবেশে ফ্রন্টের নেতারা বলেন, সরকার বর্তমানে জনগণের সেবার চাইতে সহজে অর্থ উপার্জনে ব্যাস্ত।

বাম গণতান্ত্রিক ফ্রন্ট আয়োজিত সমাবেশের পর ডিজেল ও জ্বালানি সংকট এবং কানসাটের কৃষকদের হত্যার বিরোধিতা করে একটি মিছিল বের করে। এলডিএফ আহ্বায়ক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে মঞ্জুরুল আহসান খান, মাহবুব আলম, মোরশেদ আলী, নুরুল হাসান এবং হারুন চৌধুরী উপস্থিত ছিলেন।