যশোরে দুর্ঘটনায় ব্যবসায়ী ও সেনাসদস্য নিহত
যশোরে গত ২৪ ঘণ্টায় পৃথক দুর্ঘটনায় এক ব্যবসায়ী ও এক সেনাসদস্য নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে শহরের দড়াটানা ব্রিজের পাশে এমা পরিবহনের ধাক্কায় আব্দুস সালাম (৫৫) নামে একজন ফল বিক্রেতা মারাত্মক আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তিনি শহরের ন’পাড়া রোডের বাসিন্দা এবং দড়াটানা ব্রিজের পাশে ফল বিক্রি করতেন।
অপরদিকে রোববার বিকেলে যশোরের মুড়লি রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে নিহত হয় সালাহউদ্দিন মোল্লা (৩৫) নামের এক সেনাসদস্য। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জের কাকরদহ গ্রামে বলে হাসপাতাল সূত্র জানায়।
এদিকে এমা পরিবহনের ধাক্কায় ফল ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় যশোরে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং টেম্পু মালিক ও অটো শ্রমিক ইউনিয়ন প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
