কমালাপুরে ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে শ্রমিক নিহত
কমালাপুর ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে রোববার সন্ধ্যায় ট্রাক থেকে পড়ে, কন্টেইনারের চাকায় পিষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত শ্রমিক মোনতাজ (৪০) তেজগাঁও নাখাল পাড়ায় স্বপরিবারে বসবাস করতেন।
তার মৃত্যুর পর শতাধিক শ্রমিক ডিপোতে বিক্ষোভ প্রদর্শণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ট্রাকটির চালক মোড় ঘোরার সময় হার্ড ব্রেক করলে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে যায়।
ময়নাতদন্তের জন্যে লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
