২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে শালা-দুলাভাই

দীর্ঘ ১৩ মাস বাইরে থাকার পর বিরোধী দলের সাংসদরা রোববার সংসদে যোগ দেয়ার পর সরকারি ও বিরোধী উভয় পক্ষের সাংসদদের হাস্য রসাত্মক আলোচনায় সংসদ আবার মুখর হয়ে ওঠে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 08:23 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

প্রশ্নোত্তর পর্ব চলাকালে স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া এক প্রশ্নের জবাবে বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট হামিদকে ‘দুলাভাই’ সম্বোধন করেন।

জিয়াউল হক জিয়া বলেন, ‘আমি আমার দুলাভাই বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট হামিদকে স্বাগত জানাই। অনেক দিন আমি তাকে এখানে দেখি না। আজ তাকে দেখে আমি খুবই আনন্দিত।’

বিকেল পৌনে ৫টায় অধিবেশন শুরুর সাত মিনিট পর বিরোধী দলের সাংসদরা সংসদ কক্ষে প্রবেশ করলে সরকারি দলের মন্ত্রী এমপিরা টেবিল চাপড়ে তাদেরকে অভিনন্দন জানান।