২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রোববার সকালে ঢাকা- রংপুর মহাসড়কে কালিতলায় বাস-ট্রাকের সংঘর্ষে দুই ব্যক্তি নিহত এবং ২০ জন আহত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 07:17 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

ঢাকা থেকে রঙপুরগামী আগমনী নৈশ কোচ কালিতলা পুলিশ ফাঁড়ির কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে একটি ট্রাক (নং-ঢাকা মেট্রো-ক-১১-১৪৩১) ধাক্কা দিলে বাসটি খাদে পড়ে যায়। এতে আ. হালিম (৪৫) এবং সাইদুর রহমান (৪৪) নামের দুই ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়। নিহতদের উভয়ের বাড়ি রংপুর মিঠাপুকুরে। দুর্ঘটনায় বাসের ২০ জন যাত্রী মারাত্মক আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।