২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সড়ক দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু

যশোরের ঝিকরগাছা ব্রিজের ওপর রোববার যশোরগামী একটি পাট বোঝাই ট্রাকের (নং-যশোর-ট-৬৫০) চাকায় পিষ্ট হয়ে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 04:55 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

নিহত ছাত্রের নাম আক্তারুজ্জামান (১৩)। সে যশোরের ঝিকরগাছা উপজেলার বামনআলী চাপাতলা এলাকার কৃষক মোস্তফা মোড়লের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, বড় বোনের বিয়ে উপলক্ষে বাজারে এসে রং ও বাজি কিনে সাইকেলযোগে বাড়ি ফেরার পথে ঝিকরগাছা ব্রিজের ওপর যশোরগামী একটি পাট বোঝাই ট্রাক আক্তারুজ্জামানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আক্তারুজ্জামান স্থানীয় রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।

লাশ ময়নাতদন্তের জন্যে দুপুরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।