বিশ্ব ভালবাসা দিবসের স্লোগান: সকলেই ভাষা ভালবাসে
‘ইংরেজী ভাষায় বাংলা শিক্ষা কার্যক্রম’ সংগঠন এবারের বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে নিজ ভাষাকে জানার পাশাপাশি অন্য ভাষাকে জানারও আহ্বান জানিয়েছে।
সংগঠনটি চলতি বছরে ভালবাসা দিবসের স্লোগান হিসেবে তুলে ধরেছে- ‘সকলেই ভাষা ভালবাসে’ এ স্লোগানকে। স্লোগানের রচয়িতা প্রখ্যাত কবি সমুদ্র গুপ্ত। তিনি ইংরেজি ভাষায় বাংলা শিক্ষা কার্যক্রমের উপদেষ্টা।
উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস।
সংগঠনটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ‘অ্যালামনাই নিউজ’ এর প্রতিষ্ঠাতা সম্পাদক আলী নিয়ামত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, নিজ ভাষাকে সম্মান এবং অন্য ভাষা জানা ও ভালবাসাই হবে বিশ্ব ভালবাসা দিবসের সার্থকতা।
