নবীগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে
বিবিয়ানার গ্যাস ঘরে ঘরে পৌঁছে দেয়াসহ পাঁচ দফা দাবিতে বিবিয়ানা দাবি-দাওয়া সংগ্রাম পরিষদের ডাকে হবিগঞ্জের নবীগঞ্জে রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।
পিকেটাররা নবীগঞ্জ উপজেলার পানিউড়া থেকে সিলেটের শেরপুর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে। এর ফলে সিলেটের সাথে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানের যোগাযোগ বন্ধ রয়েছে।
