২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর সুত্রাপুরে মাটি চাপায় ২ শ্রমিক নিহত

রাজধানীর সুত্রাপুরের লোহার পুল এলাকায় শনিবার রাতে মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 11:10 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

নিহতদের একজন ফরিদাবাদের কে বি রোডের জনৈক জাভেদ আলীর পুত্র মোহাম্মদ সালেক সিকদার ওরফে সালাম (৩০) এবং অপরজন মোহাম্মদ হাসান (২৮)।

পুলিশ জানায়, পরিত্যক্ত লোহার পুলের মাটির নিচের থাকা লোহা খুঁড়ে বের করার সময় হঠাৎ করে মাটির স্তুপ তাদের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই হাসান মারা যায়।

স্থানীয়রা আহত সালামকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় সে পথিমধ্যে মারা যায়।

ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।