২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে পাহাড়ি ভূমি দখলের প্রতিবাদে আদিবাসীদের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ

রাবার চাষের নামে হাজার হাজার একর পাহাড়ি জমির লিজ বাতিলের দাবিতে শুক্রবার বান্দরবানে শত শত আদিবাসী ও স্থায়ী পার্বত্য নাগরিক শনিবার বিক্ষোভ সমাবেশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বান্দবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 06:36 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

স্থানীয় প্রেসক্লাব চত্বরে সমাবেশ শেষে বিক্ষোভকারীরা জেলাপ্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেয়।

স্মারকলিপিতে বলা হয়, রাবার চাষের জন্যে লিজ দেওয়া জমির অনুমোদন অবিলম্বে বাতিল করা না হলে, আদিবাসী জনগণের অস্তিত্ব রক্ষার লক্ষ্যে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।

সচেতন নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতি নেতা এস মং মারমা, চিলাং মং চাক, আদি ও স্থায়ী বাঙ্গালি পরিষদ নেতা কে এম আব্বাস, সাদেক আলী মুন্সী, মং সা নু মারমা, উ ছো মং ও জলি মং।