ঢাকা, খুলনায় ক্রসফায়ারে ২ সন্ত্রাসী নিহত
রাজধানী ঢাকার গুলশান এবং খুলনায় শনিবার ভোরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় ক্রসফায়ারে দুই সন্ত্রাসী নিহত হয়েছে।
র্যাব সূত্র জানায়, গুলশানে র্যাব-সন্ত্রাসী গুলিবিনিময়ের সময় নিহত সন্ত্রাসীর নাম নেওয়াজ জিলানি ওরফে লিয়ন (২৪)। সে বরগুনা জেলার বেতাগী উপজেলার ফুলতলী গ্রামের জনৈক জয়নাল আবেদীনের ছেলে।
র্যা -৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বাড্ডায় চার হত্যা মামলার প্রধান আসামী মামুন ও তার তিন সহযোগী লিয়ন, শান্ত এবং নাহিদকে র্যাব সদস্যরা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার রঘুনাথপুর থেকে শুক্রবার গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকতদের স্বীকারোক্তি অনুযায়ী র্যাব সদস্যরা লিয়নকে নিয়ে শনিবার ভোরে অস্ত্র উদ্ধার করতে যায়। তারা মহাখালীর টিএ্যান্ডটি মাঠে পৌঁছালে আগে থেকে সেখানে ওঁৎ পেতে থাকা লিওনের সহযোগিরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়।
র্যা জানায়, উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময়ের সময় লিয়ন র্যাব হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে গুলিবিদ্ধ হয়। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
র্যাব ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল, একটি এলজি এবং কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।
এদিকে খুলনার রূপসা উপজেলার দেবীপুরে র্যাব-সন্ত্রাসী গুলিবিনিময়ের ঘটনায় ক্রসফায়ারে পড়ে শনিবার ভোরে এক সন্ত্রাসী নিহত হয়েছে।
নিহত সন্ত্রাসীর নাম ইসমাইল হোসেন।
র্যা -৬ জানায়, ইসমাইলকে তার নিজ বাড়ি রূপসার মহিষাগনি পল্লীবাড়ী থেকে শুক্রবার বিকেলে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্র আরো জানায়, ইসমাইলের স্বীকারোক্তি অনুযায়ী র্যাব সদস্যরা তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্যে দেবীপুরে পৌঁছালে আগে থেকেই সেখানে ওঁৎ পেতে থাকা ইসমাইলের সহযোগী সন্ত্রাসীরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময়ের এক পর্যায়ে ইসমাইল র্যাব হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই মারা যায়।
র্যাব ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।
ইসমাইলের বিরুদ্ধে দুটি হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
