ঠাকুরগাঁয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ-রানী শংকৈলে শুক্রবার সড়ক দুর্ঘটনায় একজন ব্যবসায়ী নিহত এবং অপর একজন আহত হয়।
নিহত ব্যবসায়ী হচেছ খলিলুর রহমান (৪৫) এবং আহত ব্যক্তি কলেজ অধ্যক্ষ আশরাফুল আলম (৪৮)। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পীরগঞ্জ পৌর শহরের প্রিয়াংকা হোটেলের সামনের সড়কে দুই মোটর সাইকেল আরোহী রানী শংকৈলে যাওয়ার পথে একটি দ্রুতগামী পাওয়ার ট্রলী বিপরীত দিক থেকে এসে মোটর সাইকেলকে ধাক্কা দিলেই এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ চালকসহ ট্রলীটি আটক করেছে এবং এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
