২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনির আখড়ায় যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে মহিলা নিহত

নগরীর শনির আখড়ায় শনিবার সকালে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 04:48 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

নিহত মহিলার নাম শেলী হোসেন (৪৭)। তিনি ৮১৬, দনিয়ায় বাসিন্দা।

নিহতের পারিবারিক সূত্র জানায়, ছেলেকে নিয়ে নারায়ণগঞ্জ যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

ডেমরা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করেছে।

দুর্ঘটনার সাথে সাথে উত্তেজিত জনতা ঘাতক বাসটিকে আটক করে পুলিশে সোপর্দ করলেও চালককে ধরতে পারেনি।