২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহমদীয়া মুসলিম জামাতের বার্ষিক জলসা শুরু

আহমদীয়া মুসলিম জামাত, বাংলাদেশের ৮২তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে শুক্রবার ঢাকার বকশিবাজারের কেন্দ্রীয় আহমেদীয়া কমপ্লেক্সে তিনদিন ব্যাপী বার্ষিক জলসা শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2006, 07:51 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জলসায় মহানবী হযরত মোহাম্মদের (সা.) মর্যাদার অবমাননাকারীদের সম্মিলিতভাবে প্রতিরোধ, মহানবীর (স.) সর্বোচ্চ মর্যাদাকে বিশ্বব্যাপী তুলে ধরা এবং অহিংস পন্থায় ইসলামী সৌন্দর্য প্রচারের আহ্বান করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতায় বিশ্ব আহমদীয়া মুসলিম জামাতের পঞ্চম খলীফা হযরত মির্যা মাসরূর’র প্রতিনিধি মাওলানা ফিরোজ আলম উপমহাদেশে আহমদীয়াদের বি¯তৃতির ইতিহাস তুলে ধরেন।

উনিশ শতকের শেষদিকের সময়কে ‘ধর্মান্ধতার যুগ’ হিসেবে উল্লেখ করে মাওলানা আলম বলেন, সে সময় উপমহাদেশের ইসলামের বিরুদ্ধবাদীরা ইসলাম ও মহানবীর (স.) বিরুদ্ধে অপবাদমূলক বিভিন্ন পুস্তিকা প্রণয়ন করলে আহমদীয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা মির্যা গোলাম আহমদ লেখনী ও বক্তৃতার মাধ্যমে সে সব অপবাদের জবাব দেন।

তিনি বলেন, মির্যা গোলাম আহমদ ইসলাম এবং হযরত মোহাম্মদের (সা.) পবিত্র মর্যাদা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন।

উদ্বোধনী অধিবেশনে আহমদীয়া মুসলিম জামাতের খলীফার বাণী পাঠ করেন ন্যাশনাল আমীর মোবাশ্বের-উর-রহমান।