২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে পবিত্র আশুরা পালিত

ইরাকের কারবালা প্রান্তরে মহানবী হযরত মোহাম্মদের (স.) দৌহিত্র হযরত ইমাম হোসেনের (রা.) মৃত্যুর শোকাবহ স্মৃতিকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিমদের মতো বাংলাদেশেও শুক্রবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2006, 11:10 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

পবিত্র ধর্ম ইসলাম রক্ষায় ও মহানবীর শিক্ষাকে মহিমান্বিত রাখতে ৬১ হিজরির ১০ মহররমে হযরত ইমাম হোসেন (রা.) তার ঘনিষ্ট আত্মীয়-স্বজন ও পরিবারসহ কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যদের হাতে বন্দি এবং শহীদ হন।

পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বাণী প্রদান করেছেন।

পবিত্র আশুরা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন ও রাজনৈতিক দল বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, আলোচনাসভা, তাজিয়া মিছিল।

ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ও থানা পর্যায়ে শিয়া মুসলিমরা তাজিয়া মিছিল বের করে।

দুপুরে পুরনো ঢাকা থেকে বের করা হয় বিশাল তাজিয়া মিছিল। দেশব্যাপী জঙ্গি হামলার প্রেক্ষাপটে এ মিছিল নির্বঘœ করতে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

বাংলাদেশ বেতার ও টিভি চ্যানেলগুলোতে আশুরা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হয়।