২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ট্যাক্সিক্যাবের চাপায় যুবক নিহত

ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার বিকেলে একটি দ্রুতগামী ট্যাক্সিক্যাবের চাপায় অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2006, 08:50 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে ঢাকাগামী খালেক এন্টারপ্রাইজ থেকে নেমে অজ্ঞাত পরিচয় ওই যুবক রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্যাক্সিক্যাব চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।