পাবনায় চরমপন্থিকে কুপিয়ে হত্যা
পাবনার আতাইকুলা থানায় বৃহস্পতিবার এক চরমপন্থি ক্যাডারকে প্রতিপক্ষের ক্যাডাররা কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে।
নিহত ব্যক্তি আতাইকুলা থানার হোগলাডান্ডি গ্রামের রহিমুদ্দিনের ছেলে ছানু (৩০)।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে বাড়ি ফেরার পথে বাড়ির অদূরে ভবানীপুর মাঠে প্রতিপক্ষির ৫/৭ জন সশস্ত্র সন্ত্রাসীরা তাকে ঘিরে ধরে হত্যা করে চলে যায়।
খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। চরমপন্থিদের আভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের ধারণা।
এ ব্যাপারে আতাইল থানায় মামলা দায়ের করা হলেও কেউ গ্রেপ্তার হয়নি।
