নওগাঁয় জেএমবি নেতার বাড়ি থেকে ৭টি গ্রেনেড, গুলি ও জেহাদি পুস্তক উদ্ধার
নওগাঁয় জেএমবি নেতা ও মসজিদের ইমাম সেকান্দর আলী ওরফে মোয়াজ্জেমের বাড়িতে র্যাব অভিযান চালিয়ে সাতটি গ্রেনেড, রাইফেলের গুলি ও বেশ কিছু জেহাদি পুস্তক উদ্ধার করেছে।
পারকাসুন্দা গ্রামে বুধবার রাত ৯টায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
র্যাব-৫ সূত্র জানায়, আত্রাই থানার জগদাস ক্যাম্প থেকে নয় কিলোমিটার দূরের পারকাসুন্দা গ্রামের মসজিদের ইমাম মোয়াজ্জেমের বাড়িতে র্যাব অভিযান চালিয়ে তাকে না পেলেও তার বাড়ি থেকে উচ্চক্ষমতা সম্পন্ন সাতটি গ্রেনেড, থ্রি নট থ্রি রাইফেলের আট রাউন্ড গুলি এবং কয়েকটি জেহাদি বই উদ্ধার করেছে।
এ ব্যাপারে আত্রাই থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
