১০ ফেব্রুয়ারি আলহাজ মাওলানা এমএ মান্নানের কুলখানি
দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা আলহাজ মাওলানা এমএ মান্নানের কুলখানি ও দোয়া মাহফিল ১০ ফেব্রুয়ারি ঢাকার মহাখালীস্থ মসজিদে গাউসুল আজম ও বাংলাদেশ জমিয়াতুল মোদারেছিন কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ জমিয়াতুল মোদারেছিনের সভাপতি আলহাজ মাওলানা এমএ মান্নানের কুলখানিতে যোগদানের জন্য মরহুমের পরিবারবর্গের পক্ষ থেকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভক্ত অনুরক্ত ও শুভানুধ্যায়ীসহ সবার প্রতি আন্তরিক অনুরোধ জানানো হয়েছে।
