মেহেরপুরে রডের আঘাতে নিহত ১
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মোনাখালী ভৈরব নদীর তীরে দুর্বৃত্তরা বুধবার রাত ৩টার দিকে এক ব্যক্তিকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে।
নিহতের নাম নজরুল ইসলাম নুজু (৪০)।
ভৈরব নদীর উপকন্ঠে মোনাখালী ব্রীজের নিচে নজরুল মাছ ধরতে যায়। এসময় দুর্বৃত্তরা তাকে রড দিয়ে এলোপাথারি আঘাত করলে তার মৃত্যু হয়।
পুলিশ ধারণা করছে প্রতিহিংসার কারণে তারা এই হত্যাকান্ডটি ঘটিয়েছে।
