২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সানি ও আউয়াল এখন বরিশালেঃ আদালতে কঠোর নিরাপত্তা

আতাউর রহমান সানি এবং আউয়ালকে আজ ভোরে ঢাকা থেকে বরিশালে আনা হয়েছে। এজন্য নগরীর আদালত প্রাঙ্গনে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঐ এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ ও র‌্যাব সদস্যরা টহল অব্যাহত রেখেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2006, 10:50 AM

Updated : 26 Apr 2022, 03:25 PM

এদিকে ঝালকাঠিতে দু’ বিচারক হত্যার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলার চার্জশীট ভুক্ত আসামী সানি ও আউয়ালকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পর আজ ঐ মামলার চার্জ গঠন করা হবে।

সংশ্লিষ্টরা জানান আইনজীবি ছাড়া আদালতে জনসাধারনের প্রবেশ অলিখিতভাবে প্রশাসন নিষিদ্ধ ঘোষণা করেছে, সেই সাথে অন্যান্য বিচার কার্যে বিলম্ব হতে পারে বলে আইনজীবিরা অভিমত ব্যক্ত করেছেন। এজন্য আদালতে কড়া নিরাপত্তায় র‌্যাব-পুলিশ ও বিডিআর মোতায়েন করা হয়েছে।