কুড়িগ্রামে জেএমবি সদস্য গ্রেপ্তার
কুড়িগ্রাম থানা পুলিশ বুধবার সন্ধ্যায় জজ কোর্ট মোড় থেকে শরীরে বোমার সরঞ্জাম বাধা অবস্থায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর এক সদস্যকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত জেএমবি সদস্যের নাম গোলাম ওয়াহেদ সরকার রুনু (৪৫)। সে কুড়িগ্রামের উলিপুর উপজেলার রামদাস ধনিরাম গ্রামের মৃত গওহর উদ্দিনের ছেলে ও সাতদরগাহ নেছারিয়াহ কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় জেলা জজ কোর্ট মোড়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়। গ্রেপ্তার করার সময় তার শরীরে বোমা আছে বলে ভয় দেখালে পুলিশ তাকে ঘিরে রাখে। পরে ফায়ার ব্রিগেডের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তার শরীরে পানি ঢেলে বোমার সরঞ্জাম উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদের জন্যে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
