২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোনের কলরেট কমাতে জেএমবি’র হুমকি

জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের সদস্যরা এবার মোবাইল ফোনের কলরেট কমানোর দাবিতে হুমকি দিয়েছে। যশোর প্রেসক্লাবের সভাপতিকে পাঠানো এক চিঠিতে বুধবার এ হুমকি দেয় জেএমবি।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 07:38 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

চিঠিতে বলা হয়েছে, সকল মোবাইল ফোনের কলরেট একটাকা থেকে দেড় টাকা, টিঅ্যান্ডটি’র লাইনরেন্ট দেড় শ’ টাকার স্থলে পঞ্চাশ টাকা এবং পিক ও অফপিক আওয়ারের ভাওতাবাজি বন্ধ করতে হবে।

সরকারি খামে পাঠানো একটি অস্পষ্ট স্বাক্ষরযুক্ত এবং ইংরেজিতে জেএমবি লেখা ওই পত্রে তারা তাদের দাবিগুলো পত্রিকায় প্রকাশের অনুরোধ জানিয়ে বলেছে, দাবি না মানলে মোবাইল কোম্পানির টাওয়ারগুলো বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে এবং ২১ ফেব্রুয়ারির পরদিন থেকে তারা এ অপারেশন শুরু করবে।