২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রাপোলে মালবাহী ট্রেন থেকে ৫০০ বস্তা বিস্ফোরক উদ্ধার করেছে বিএসএফ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পশ্চিমবঙ্গের পেট্রাপোলে একটি মালবাহী ট্রেন থেকে ৫০০ বস্তা বিস্ফোরক উদ্ধার করেছে। মালবাহী ট্রেনটি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যাচ্ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 10:17 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

ভারতীয় স্যাটেলাইল টেলিভিশন স্টার আনন্দ’র সান্ধ্যখবরে বলা হয়, সিমেন্টের বস্তার ভেতরে বিস্ফোরক দ্রব্য দস্তার আকরিক লুকিয়ে রাখা হয়।

স্থানীয় বিভাগীয় কমিশনার বুদ্ধদেব বিশ্বাস ওই টেলিভিশনকে জানান, বোমা তৈরির উদ্দেশ্যে ওই বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল।

এ ঘটনার পরপরই বনগাঁও-পেট্রাপোল এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।