২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেক্সিমকো বাজারে এনেছে আরও ৪ টি নতুন ওষুধ

দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (বিপিএল) মঙ্গলবার আরও চারটি নতুন ওষুধ বাজারে ছেড়েছে। ওষুধগুলো পার্কিনসন, ব্যথা ও প্রদাহ, দাদসহ বিভিন্ন চর্মরোগের জন্য কার্যকর প্রতিষেধক হিসেবে কাজ করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 09:32 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

বিপিএল এক বিবৃতিতে জানায়, নতুন এ ওষুধগুলোর মধ্যে পার্কিনসন রোগের জন্য র‌্যাপিটল, ব্যথা নাশের জন্য ডেক্সিফেন, দাদের জন্য ওভাল্যাক এবং সোরাইঅ্যাসিস জাতীয় চর্মরোগের জন্য সোরিটেনি ওয়েন্টমেন্ট।

র‌্যাপিটলের উদ্বোধনকালে বিপিএল’র প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, বাংলাদেশে অনেক পার্কিনসন রোগী রয়েছে। বেক্সিমকো তাদের জন দুই মাত্রার সেবনযোগ্য র‌্যাপিটল বাজারে এনেছে।

র‌্যাপিটল ০ দশমিক ২৫ মিলিগ্রাম ট্যাবলেট দুই টাকা এবং ২ মিলিগ্রাম’র প্রতি ট্যাবলেট ১০ টাকায় পাওয়া যাবে। প্রতি মাত্রার ৩০ ট্যাবলেটের এক একটি প্যাক রয়েছে।

বিপিএল’র অপর ওষুধ ডেক্সিফেন ব্যথা ও প্রদাহ দূর করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে। এটি রেস্টলেস লেগস সিনড্রোমের ওষুধ হিসেবে ইউনাইডেট স্টেটস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (ইউএসএফডিএ) অনুমোদন পেয়েছে। ২০০ মিলিগ্রাম, ৩০০ মিলিগ্রাম ও ৪০০ মিলিগ্রাম’র তিনটি ভিন্ন মাত্রায় ডেক্সিফেন পাওয়া যাবে। প্রতি মাত্রার ১০০ টি ট্যাবলেটের এক একটি প্যাক রাখা হয়েছে।

ডেক্সিফেন ২০০ মিগ্রা ট্যাবলেট ৩ টাকা, ৩০০ মিলিগ্রাম প্রতি ট্যাবলেট ৪ টাকা ও ৪০০ মিলিগ্রাম ৫ টাকা।

সোরিটেনি ওয়েন্টমেন্ট সোরাইয়্যাসিস জাতীয় চর্মরোগ এবং ব্রুণ দমনের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে এবং স্থায়ী সুফল পাওয়ার জন্য দীর্ঘদিন ব্যবহার করতে হবে। তীব্র রেটিনোয়েড হিসেবে এটি ইউএফডিএ’র অনুমোদন পেয়েছে। ভাঁজ করা যায় এমন অ্যালুমিনিয়াম টিউবে ২৫ গ্রাম ওয়েন্টমেন্টের দাম রাখা হয়েছে ১৫০ টাকা।

বাংলাদেশে এই প্রথম বিপিএল দাদ (হারপেস সিমপ্লেক্স) ও জলবসন্ত জাতীয় ভাইরাসের (ভ্যারিসেল্যা-জোস্টার) কারণে যেসব রোগ সংক্রমণ হয়ে থাকে তার আদর্শ প্রতিষেধক হিসেবে এন্টিভাইরাল ওভাল্যাক বাজারে এনেছে। এ ওষুধ সাইটোমিগেলোভাইরাস জনিত রোগ প্রতিরোধের জন্যও সেবন করা যাবে। ১০ টি ট্যাবলেটের প্যাক হিসেবে এটি বাজারে এসেছে এবং প্রতিটি ট্যাবলেটের দাম রাখা হয়েছে ১৫০ টাকা।