২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা প্রত্যাহার ও ওসির অপসারণের দাবিতে বরিশাল বিক্ষোভ

দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও ওসির অপসারণের দাবিতে মঙ্গলবার বরিশালের সাংবাদিকরা বিক্ষোভ সমাবেশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 07:12 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

অশ্বিনী কুমার হল চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

তারা এসময় সাংবাদিকদের হয়রানির অভিযোগে কোতয়ালী থানার ওসি শেখ জিল্লুর রহমানকে অপসারণের দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন, মুরাদ আহমেদ, লিটন বাশার, নেপাল সরকার, পুলক চ্যাটার্জীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

বিক্ষোভ শেষে সাংবাদিকরা বিভাগীয় কমিশনার, ডিআইজি, ডিসি, এসপি এবং সিটি মেয়রকে স্মারকলিপি প্রদান করেন।

সাংবাদিকরা জানান, স্থানীয় দুজন সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে চাঁদাবাজির মামলা করা হয়েছে।