২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩টি দুর্নীতি মামলার চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন

স্বাধীন দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার চেক জালিয়াতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ সংক্রান্ত তিনটি মামলার চার্জশিট দাখিল করেছে। এ মাসের মধ্যে আরো ৩৫ টি মামলার চার্জশিট দেওয়া হবে বলে কমিশন সুত্র জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 07:01 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

নেত্রকোনার কৃষি সম্প্রসারণ বিভাগের কার্যালয়ে দুর্নীতির মাধ্যমে প্রায় নয় কোটি টাকা আত্মসাৎ করার পর এ মামলাগুলো দায়ের করা হয়। 

কিশোরগজ্ঞ জেলা দুর্নীতি দমন কর্মকর্তা মো. মোর্শেদ আলম নোত্রকোনা থানায় দায়েরকৃত মামলা নং ১৮ , ১৯ ও ২১ এর চার্জশিট দাখিল করেন।

এ মামলার আসামিরা হচ্ছে অমল চন্দ্র মালাকার , ওবিএম অপারেটর, উপ-পরিচালকের কার্যালয কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোত্রকোনা, তপন চন্দ্র দাস, একে,এম, ফজলুর রহমান সাবেক হিসাব রক্ষণ অফিসার নোত্রকোনা, আবুল কাশেম অডিটর, স্বপন কুমার ভৌমিক অডিটর, নুরুল আলম অডিটর ও জসিম উদ্দিন। পরস্পরের যোগসাজসে এ আসামিরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে সহকারি পরিচালক (অর্থ) এম এ ওয়াদুদের স্বাক্ষর জাল করে ভূয়া ঠিকাদারের মাধ্যমে অগ্রিম অর্থ উত্তোলনের মঞ্জুরী সমন্বিত বরাদ্দপত্র তৈরি করেন। এছাড়া ও  আসামীরা নোত্রকোনা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফর রহমানের সীল বানিয়ে স্বাক্ষর জাল করে ৭৬ টি ভূয়া বিল তৈরি করে হিসাবরক্ষণ অফিস থেকে অর্থ ছাড় নিয়ে পূবালী ব্যাংক নেত্রকোনা শাখা থেকে সরকারি অর্থ উত্তোলন করে।

এছাড়াও দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার ময়মনসিংহ জেলার কোতোয়ালী ও ধোবাউড়া থানায় তিনটি দুর্নীতির ঘটনায় এফ আই আর রুজু করে।

কমিশন গঠনের পূর্বে বিলুপ্ত ব্যুরোর অনুসন্ধানাধীন প্রায় সাত হাজার অভিযোগ এবং তদন্তাধীন তিন হাজার মামলা রয়েছে।

কমিশন গঠনের এক বছরেরও বেশী সময় যাবৎ পাঁচ হাজার অভিযোগ কমিশনের হাতে এসেছে সেগুলো যাচাই-বাচাই কার্যক্রম চলছে ।

কমিশনের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা বিডিনিউজকে জানান, চলতি মাসের মধ্যেই কমিশন তার পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করবে এজন্য তদন্তকারী কর্মকর্তাদের তালিকা প্রণয়ন চলছে যাদের দিয়ে অভিযোগ তদন্ত করা হবে।