মেহেরপুরে সর্বহারা ক্যাডারকে গুলি করে হত্যা
মেহেরপুরের গাংনী উপজেলার সিন্দুরকোটা গ্রামে সোমবার সর্বহারা ক্যাডারকে প্রতিপক্ষরা গুলি করে হত্যা করেছে।
নিহতের নাম আতিয়ার রহমান (৩৫)।
পুলিশ জানায়, রুইয়েরকান্দি গ্রামে একটি আস্তানা থেকে প্রতিপক্ষ সর্বহারা ক্যাডাররা আতিয়ারকে অপহরণ করে সিন্দুরকোটা গ্রামের একটি সরিষা ক্ষেতে নিয়ে গুলি করে হত্যা করে। তার শরীরে কয়েক রাউন্ড গুলি পাওয়া গেছে।
গাংনী থানা পুলিশ বলেছে, হাফিজুর রহমান নামে এক সর্বহারা আঞ্চলিক নেতা হত্যার প্রতিশোধ হিসেবে আতিয়ারকে হত্যা করা হয়েছে।
নিহত আতিয়ারের বিরুদ্ধে একাধিক হত্যা, রাহাজানি ও ডাকাতির মামলা রয়েছে।
